১. আমাদের সেবা সম্পর্কে
eBazar.com-এ আপনি অনলাইনে পণ্যের তালিকা (শপিং লিস্ট) পাঠালে আমাদের রাইডার/পার্টনার আপনার নিকটস্থ বাজার থেকে তা সংগ্রহ করে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেবে। আমরা বিশ্বাসযোগ্য দোকান ও সরবরাহকারীর সাথে কাজ করি এবং পণ্যের মান ও সততা নিশ্চিত করার চেষ্টা করি।
২. বাজারের মূল্য ও পরিবর্তনশীলতা
কাঁচামাল, মাছ, মাংস, সবজি ইত্যাদি সময় ও বাজারের ওপর নির্ভর করে দামের ওঠানামা করেঃ তাই অনলাইন প্রদর্শিত মুল্য ও বাজারমূল্যের মাঝে সামান্য পার্থক্য (সাধারণত প্রতি কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত) হতে পারে। রাইডার ক্রয় করার আগে আপনাকে প্রকৃত মূল্য জানিয়ে সম্মতি নেবে — আপনার অনুমোদন ব্যতীত অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না।
৩. অর্ডার সংশোধন ও ঘাটতি
অর্ডার কনফার্ম করার পরও জরুরি কারণে পরিমাণ বা ব্র্যান্ড পরিবর্তন করতে হলে রাইডারকে বদলানোর অনুরোধ জানাতে পারেন। যদি আপনার অর্ডার অনুযায়ী পণ্য পরিমাণ কমে থাকে বা কোন পণ্য অনুপস্থিত থাকে, আমরা দ্রুত খতিপূরণ (refund) অথবা ক্রেডিট হিসেবে পরবর্তী অর্ডারে সমন্বয় করব। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রাইডার বা বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।